Main Menu

ব্রাজিলে কারাগারে বন্দিদের সংঘর্ষে নিহত ৪২

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলের উত্তরাঞ্চলের চারটি কারাগারে ৪২ বন্দির মরদেহ পাওয়া গেছে। একটি কারাগারে বিবদমান দুটি সন্ত্রাসী গ্রুপের মধ্যে সংঘর্ষে ১৫ বন্দি নিহত হওয়ার একদিন পর এই ৪২ মরদেহ পাওয়া গেল।

অ্যামাজোনাস রাজ্যের রাজধানী মানাউসের কারাগারগুলোতে সোমবার (২৭ মে) ওই বন্দিদের মরদেহ পাওয়া যায়। এদের সবাইকে শ্বাসরোধে হত্যার আলামত পাওয়া গেছে বলে জানান কর্মকর্তারা। খবর ইউরো নিউজের।

Manual3 Ad Code

তারা বলছেন, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে কারাগার পরিদর্শনের সময় চারটি কারাগারে এই ৪২ মরদেহ পাওয়া যায়। কী কারণে এতসংখ্যক বন্দির প্রাণ ঝরেছে তা জানতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে একটি টাস্কফোর্স গঠন করেছে কর্তৃপক্ষ।

Manual3 Ad Code

চলতি বছরের এপ্রিলের হিসাব অনুযায়ী, বন্দি সংখ্যার বিচারে ব্রাজিল বিশ্বের তৃতীয় শীর্ষ দেশ। দক্ষিণ আমেরিকার এই দেশটিতে এপ্রিল পর্যন্ত বন্দি ছিল ৭ লাখ ১২ হাজার ৩০৫ জন।

সংঘর্ষে নিহতদের বেশিরভাগ বন্দিই মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পুলিশ জানিয়েছে।
এর আগে ২০১৭ সালের জানুয়ারিতে উত্তর-পূর্বাঞ্চচলীয় শহরের একটি করাগারে স্থানীয় দুটি মাদক ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৫০ বন্দি প্রাণ হারান।

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code