Main Menu

মৌলভীবাজারে আইনজীবিদের মানববন্ধন

মৌলভীবাজার সংবাদদাতা: মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট আবিদা সুলতানা হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে কোর্ট বর্জন করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন জেলা আইনজীবি সমিতির নেতৃবৃন্দ।

সোমবার (২৭ মে) বেলা ১টার দিকে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আদালত চত্বরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে আইনজীবীরা পৌর শহরে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট এ এস এম আজাদুর রহমান’র সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তারা বলেন, আইনজীবী আবিদা সুলতানার হত্যাকান্ডের রহস্য উদঘাটনের মাধ্যমে সকল খুনীদের গ্রেফতার করে বিচার নিশ্চিতের দাবি জানান।

Share





Related News

Comments are Closed