রং মিশিয়ে বিক্রি হচ্ছে গরুর মাংস
বৈশাখী নিউজ ডেস্কঃ রাজধানীর নিউমার্কেট এলাকায় কৃত্রিম রং মিশিয়ে গরুর পচা-বাসি মাংস বিক্রি করার অভিযোগে চারজনকে আটক করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ৬ মণ মাংস জব্দ করা হয়েছে। সোমবার (২৭ মে) অভিযানে নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘নিউমার্কেট কাঁচাবাজারের মাংসের দোকানগুলোতে আগের অবিক্রিত মাংস ফ্রিজে মজুত রাখা হয়েছে। দীর্ঘদিন ধরে রাখায় সেগুলো ফ্যাকাসে রং ধারণ করেছে। ওইসব মাংস বের করে তাতে রং লাগিয়ে টাটকা দেখানোর চেষ্টা করেছে অসাধু ব্যবসায়ীরা। অভিযানকালে দেখা যায়, পানির জারে রাখা হয়েছে রং মেশানো পানি। মাংস বের করে তাতে রং মিশিয়ে রক্তবর্ণে পরিণত করা হচ্ছে।’
বাসি-পচা মাংস কিনে ক্রেতারা প্রতারণার স্বীকার হচ্ছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।
Related News
শাহজালাল বিমানবন্দরে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে পিকআপ দুর্ঘটনায় বিমানবাহিনীরRead More
মোটরসাইকেলে ঘুরতে গিয়ে প্রাণ গেল তিন বন্ধুর
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধুRead More



Comments are Closed