শ্রীমঙ্গলে ১০টি দোকানে চুরি, আটক ১
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরে দশটি দোকানে চুরির ঘটনা ঘটছে। সোমবার (২৭ মে) ভোর রাতে এই চুরির ঘটনাগুলো ঘটেছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করেছে পুলিশ।
শহরের এহসান মার্কেটের জনপ্রিয় এন্টারপ্রাইজ, নারায়ণ পালের দোকান, সামাদ স্টোর, কালীঘাট সড়কের আকিঞ্চল ফার্মেসী, আরকে ট্রেডার্স, রামনগর মনিপুরী পাড়ায় বিল্লাল ভেরাইটিজ স্টোর, হেমালিনি মনিপুরী হ্যান্ডিক্রাফটস, মা মনিপুরী শাড়ি ঘর, বর্ণা মণিপুরী হ্যান্ডিক্রাফটস, রাহাত মনিপুরী হ্যান্ডিক্রাফটস এ চুরি ঘটনা ঘটে।
দোকানগুলোতে তালা ভেঙে ও সাটার খুলে এই চুরিগুলো হয় এবং দোকানের ক্যাশ বাক্সে রাখা টাকা ও জিনিসপত্র নিয়ে যায় বলে জানা গেছে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালেক বলেন, চুরির ঘটনায় আমরা সন্দেহভাজন হিসেবে কামাল হোসেন নামের একজনকে আটক করেছি। বাকিদের ধরার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।
Related News
শ্রীমঙ্গলে চা-বাগানের ড্রেনে পড়ে নারী শ্রমিকের মৃত্যু, মরদেহ উদ্ধার
Manual5 Ad Code কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-বাগানের ড্রেনে পড়ে এক নারী চা-শ্রমিকের মৃত্যু হয়েছে।Read More
বড়লেখায় মুন্নির মৃত্যুর পর শ্বশুরবাড়ির লোকজন ‘উধাও’, তালাবদ্ধ ঘর
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় গৃহবধূ মরিয়ম আক্তার মুন্নির মৃত্যুর ঘটনায় রহস্যRead More



Comments are Closed