ছাতকে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৪০
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে পূর্ব শত্রুতার জেরে দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৪০ জন আহত হয়েছে।
রবিবার সকালে উপজেলার দোলারবাজারের কুর্শি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, পূর্ব শত্রুতার জেরে বেশ ক’দিন ধরেই দুটি পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। মসজিদের রাস্তা নিয়ে রবিবার দু’পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হলে এ নিয়ে সৃষ্টি হয় সংঘর্ষ। এসময় দেশিয় অস্ত্রের আঘাতে উভয় পক্ষের অন্তত ৪০জন আহত হয়।
এসময় গুরুতর আহতাবস্থায় আব্দুল মতলিব (৬৯), আব্দুল হক (৫০), নোমান আহমদ (২২), এমএ নূর (২৫), ফরহাদ (২৫) সহ ১০জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের ছাতকের কৈতকসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।
ইউপি চেয়ারম্যান সায়েস্তা মিয়া সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ছাতক থানার ওসি তদন্ত আমিনুল ইসলাম জানান, এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত আছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
Related News
চাচাতো ভাইয়ের বর্শার আঘাতে ব্যবসায়ীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে বোনের বিয়ের দাওয়াত পাঠানোকে কেন্দ্র করে প্রতিবেশী চাচাতো ভাইদের বর্শারRead More
সুনামগঞ্জে চুরি হওয়া তিন প্রতিমা কিশোরগঞ্জে উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ শহরের একটি পারিবারিক মন্দির থেকে চুরি হওয়া দেড়শ বছরের পুরোনো তিনটিRead More



Comments are Closed