Main Menu

বালাগঞ্জে জায়গা নিয়ে সংঘর্ষ, আহত ৯

Manual3 Ad Code

বালাগঞ্জ সংবাদদাতা: সিলেটের বালাগঞ্জ উপজেলায় আদালতের রায় উপেক্ষা করে জায়গা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নশিওরপুর গ্রামে এ ঘটনা ঘঠে। সংঘর্ষে অন্তত ৯জন আহত হয়েছেন।

আহতরা হলেন, উপজেলার নশিওরপুর গ্রামের মৃত মল্লিক মিয়ার পুত্র আব্দুর রফিক মাস্টার (৫৬) ও তার ছেলে দেওয়ান বাজার ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মুজিবুর রহমান (৩০), আব্দুল খালিকের পুত্র আব্দুল আজিজ (৪০) ও তার ভাই আব্দুস শহিদ (৩২), মৃত আফতাব আলীর পুত্র মনফর আলী (৪৮) ও তার ভাই আব্দুল জলিল (৩৫), আব্দুস সফিকের পুত্র লুৎফুর রহমান (৩২) ও মুহিবুর রহমান (৩০) এবং মনফর আলীর পুত্র হুসাইন আহমদ (২৫)। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক।

Manual3 Ad Code

জানা গেছে, আব্দুর রফিক মাস্টার গংদের সাথে একই গ্রামের ফিরুজ আলীর পুত্র কবির মিয়ার জায়গা নিয়ে বিরোধ চলে আসছে। আদালতে এ নিয়ে মামলা হয়। দীর্ঘ ৩৭ বছর মামলা চলার পর গত মার্চ মাসে আদালতের রায়ের প্রেক্ষিতে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও থানা প্রশাসনসহ আব্দুর রফিক মাস্টার গংদের জায়গা বুঝিয়ে দেয়া হয়। শনিবার ওই জায়গায় কৃষি কাজের জন্য আব্দুর রফিক গংরা গেলে কবির মিয়ার পক্ষ হয়ে একই এলাকার ফারুক মিয়ার নেতৃত্বে কয়েকজন যুবক দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়।

Manual5 Ad Code

এ প্রসঙ্গে বালাগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ গাজী আতাউর রহমান বলেন, আদালতের নির্দেশ অমান্য করে যারা এ ঘটনা ঘটিয়েছে তারা চরম অন্যায় করেছেন। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code