Main Menu

গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৫

বৈশাখী নিউজ ডেস্ক: বাগেরহাটের ফকিরহাট উপজেলায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পাঁচজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১২ জন। শনিবার (১৮ মে) সকাল ১০টার দিকে উপজেলার কাকডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফকিরহাট মডেল থানার ওসি শেখ আবু জাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল ১০টার দিকে উপজেলার কাকডাঙ্গা এলাকায় একটি বাস গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই তিনজন ও হাসপাতালে নেয়ার পথে আরও দুইজনের মৃত্যু হয়। এসময় আহত হন কমপক্ষে ১২ জন।

তিনি জানান, বাসটি খুলনা থেকে ঘোনাপাড়া যাচ্ছিলো। পথে ফরিকহাটে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাশ উদ্ধার করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। উদ্ধার তৎপরতা চালাতে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গেছেন।

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

Share





Related News

Comments are Closed