সিলেটে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর কাজিরবাজার এলাকা থেকে মোবারক হোসেন (৫২) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
তিনি চাঁদপুর জেলার হামিছড় উপজেলার বিংগুলিয়া গ্রামের মৃত বশির উল্লাহ’র ছেলে। বর্তমানে তিনি নগরীর ১২৩ সুরমাভ্যালির বাসিন্ধা ছিলেন।
শুক্রবার (১৭ মে) বিকেল সাড়ে ৪টায় কাজিরবাজার এলাকায় একটি দোকান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের ছেলে মকবুল হোসেন বলেন, বৃহস্পতিবার তারাবির নামাজের পর থেকে বাবার খোঁজ মিলছিল না। আজ শুক্রবার বিকেলে খবর পান এক ব্যক্তির লাশ সুরমা নদীর পারে ঝুলন্ত অবস্থায় রয়েছে। তিনি গিয়ে দেখেন মরদেহটি তার বাবার।
সিলেট কোতোয়ালী থানার ওসি সেলিম মিঞা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
Related News
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী: বাসদ
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধনRead More
সিলেটে শারদীয় দুর্গাপূজায় কুমারী পূজা অনুষ্ঠিত হবে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে শ্রীশ্রী শারদীয় দুর্গাপূজায় কুমারী পূজার আয়োজন করা হয়েছে। এই কুমারী পূজাRead More



Comments are Closed