সৌদিতে স্থায়ীভাবে বসবাসের সুযোগ
আন্তর্জাতিক ডেস্ক: ধনী বিদেশি এবং দক্ষ কর্মীদের আকৃষ্ট করতে গ্রিন কার্ডের আদলে একটি বিশেষ ব্যবস্থা চালু করতে যাচ্ছে সৌদি আরব সরকার।
মঙ্গলবার (১৪ মে) সৌদি আরবের মন্ত্রিসভায় ওই প্রস্তাব অনুমোদন পায় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সৌদি প্রেস এজেন্সির বরাতে রয়টার্স জানায়, মাস খানেক আগে সৌদি শূরা কাউন্সিল ওই প্রস্তাব অনুমোদন করেছিল। মঙ্গলবার তা মন্ত্রিসভার সায় পেল।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, এই ব্যবস্থায় মোটা ফি দিয়ে সৌদি আরবে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাওয়া যাবে। পাশাপাশি সেখানে ব্যবসা করা এবং সম্পত্তির মালিক হওয়ারও সুযোগ হবে।
আরবের তেলসমৃদ্ধ দেশ সৌদিতে বর্তমানে স্পন্সরশিপ ভিত্তিক যে ব্যবস্থা চালু আছে তাতে একজন সৌদি চাকরিদাতা স্পন্সর হতে রাজি হলে তবেই সৌদি আরবে ওয়ার্ক পারমিট নিয়ে বসবাসের সুযোগ হয়। এ ব্যবস্থার আওতায় প্রায় এক কোটি বিদেশি সৌদি আরবে বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছেন।
Related News
যুক্তরাষ্ট্রের হামলায় প্রাণ হারালেন ইরানের তিন পাইলট
Manual7 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের হামলায় প্রাণ হারিয়েছেন ইরানের তিনজন পাইলট। তাদের নাম মোজতবাRead More
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে রেড অ্যালার্ট, ভারী বৃষ্টির আশঙ্কা
Manual2 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র নগরী মক্কার পর সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে সর্বোচ্চ সতর্কতাRead More



Comments are Closed