ঈদে যাত্রীদের জন্য ইউএস-বাংলার অতিরিক্ত ফ্লাইট
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইউএস-বাংলা এয়ারলাইন্স ঘরমুখো যাত্রীদের জন্য অভ্যন্তরীণ বিভিন্ন গন্তব্যে নির্দিষ্ট ফ্লাইট ছাড়াও অতিরিক্ত ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।
বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলা ঢাকা থেকে যশোর, সৈয়দপুর, বরিশাল, রাজশাহী ও চট্টগ্রাম রুটে অধিক সংখ্যক অতিরিক্ত ফ্লাইট যুক্ত করেছে।
ইউএস-বাংলা আগামী ৩০ মে থেকে ৫ জুন পর্যন্ত ঢাকা থেকে যশোরে ২৯টি, সৈয়দপুরে ২১টি, রাজশাহীতে ৭টি, বরিশালে ৩টি এবং চট্টগ্রামে ৩টি অতিরিক্ত ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।
ঈদ উপলক্ষে পরিচালিত অতিরিক্ত ফ্লাইট ছাড়াও নির্ধারিত সূচি অনুযায়ী ইউএস-বাংলা এয়ারলাইন্স প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রামে ৪টি, যশোরে ২টি, কক্সবাজারে ২টি, সৈয়দপুরে ২টি, সিলেটে ৩টি, রাজশাহীতে ১টি এবং বরিশালে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে।
বর্তমানে অভ্যন্তরীণ রুটের পাশাপাশি ইউএস-বাংলা এয়ারলাইন্স কলকাতা, চেন্নাই, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, গুয়াংজু, মাস্কাট ও দোহা রুটে ফ্লাইট পরিচালনা করছে।
Related News
রাঙ্গামাটির সাজেক পর্যটন কেন্দ্রে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পর্যটন ডেস্ক: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিতে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে রাঙ্গামাটি জেলাRead More
ধলাই নদ-সীমান্তের বুকজুড়ে সৌন্দর্যের হাতছানি
হাবিব সরোয়ার আজাদ: পাহাড়ের বুক চিরে নেমে আসা স্বচ্ছ জল, সাদা পাথর আর সবুজ পাহাড়-সবRead More



Comments are Closed