ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ২২ মে থেকে
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২২ মে থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করবে রেলওয়ে কর্তৃপক্ষ। বিক্রি চলবে ২৬ মে পর্যন্ত।
সোমবার (১৩ মে) এ তথ্য জানিয়ে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জেল হোসেন বলেন, ‘দুর্ভোগ কমাতে কমলাপুর ছাড়াও পাঁচটি স্থান থেকে অগ্রিম টিকিট বিক্রি করা হবে। কোনও যাত্রীকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না।’
তিনি বলেন, ‘সরকার রেলের ব্যাপক উন্নয়ন করছে। উন্নয়নের সুফল ও যাত্রীসেবা নিশ্চিত করতে যা যা করা দরকার, তাই করব। আগামী ২২ মে থেকে ঈদের আগাম টিকিট বিক্রি শুরু হবে, চলবে ২৬ মে পর্যন্ত।’
কমলাপুর রেলওয়ে স্টেশন ও বিমানবন্দর স্টেশন ছাড়াও তেজগাঁও, বনানী এবং ফুলবাড়িয়া থেকে টিকিট সংগ্রহ করা যাবে এবং এ বছর ৫০ ভাগ টিকিট অ্যাপের মাধ্যমে বিক্রি হবে বলে জানান তিনি।
সচিব বলেন, ‘আমরা ঈদের সম্ভাব্য তারিখ ৫ জুন ধরেছি। এই হিসাবে আগামী ২২ মে পাওয়া যাবে ৩১ মে’র টিকিট, ২৩ মে পাওয়া যাবে ১ জুনের টিকিট, ২৪ মে পাওয়া যাবে ২ জুনের টিকিট, ২৫ মে পাওয়া যাবে ৩ জুনের টিকিট এবং ২৬ মে পাওয়া যাবে ৪ জুনের টিকিট।’
তিনি জানান, রেলের ফিরতি টিকিট বিক্রি হবে ২৯ মে থেকে। এদিন পাওযা যাবে ৭ জুনের টিকিট। ৩০ মে বিক্রি হবে ৮ জুনের টিকিট। ৩১ মে বিক্রি হবে ৯ জুনের টিকিট। ১ জুন বিক্রি হবে ১০ জুনের টিকিট এবং ২ জুন বিক্রি হবে ১১ জুনের টিকিট।
সচিব আরও জানান, এই ঈদে ছয়টি স্পেশাল ট্রেন ছাড়া হবে। এগুলো ২ থেকে ৪ জুন ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ছাড়া হবে এবং ঈদের পরে ৬ থেকে ১২ জুন বিভিন্ন গন্তব্য থেকে ঢাকায় আসবে।
Related News
যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজRead More
বাদ পড়া শিশুদের হামের টিকাদান শুরু ২৬ সেপ্টেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশে বর্তমানেRead More



Comments are Closed