Main Menu

সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় গরুর চালান আটক

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত থেকে প্রায় পৌণে পাঁচ লাখ টাকা মুল্যের ভারতীয় গরুর চালান আটক করেছে বিজিবি।

শনিবার (১১ মে) রাতে ব্যাটালিয়নের তাহিরপুরের চাঁনপুর বিওপির টহল দল ওই চালানটি আটক করে।

ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল মাকসুদুল আলম জানান, তাহিরপুরের চাঁনপুর বিওপির টহল দল শনিবার রাত দেড়টার দিকে সীমান্তের মেইন পিলার ১২০২/৮-এস হতে আনুমানিক ১শ গজ বাংলাদেশের অভ্যন্তরে বারেকটিলা দিয়ে চোরাই পথে ভারত থেকে নিয়ে আসা ৮টি গরু আটক করে।

আটককৃত গরুর চালানের মুল্য প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

Share





Related News

Comments are Closed