জগন্নাথপুরে ‘জিনের বাদশার’ গুরু গ্রেপ্তার
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জেরর জগন্নাথপুর উপজেলার প্রধান ব্যবসা কেন্দ্র জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী পাটলী ইউনিয়নের মক্রমপুর গ্রামের বাসিন্দা মাওলানা ইমরান আহমদকে ১৫শ’ কোটি টাকা দেয়ার প্রলোভন দেখিয়ে সাড়ে ৩ কোটি টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় ‘জ্বিনের বাদশার গুরু’ খেলাফত মজলিশ নেতা হাফিজ এনামুল হাসানকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১০ মে) মধ্যরাতে জগন্নাথপুর সার্কেলের এএসপি মাহমুদুল হাসান চৌধুরী এর নেতৃত্বে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হাবিবুর রহমান পিপিএমসহ এক দল পুলিশ হাফিজ এনামুল হাসানের নিজ বাড়ি উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের গোয়ালগাঁও গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার হওয়া ‘জ্বিনের বাদশার গুরু’ হাফিজ এনামুল হাসান সৈয়দপুর (গোয়ালগাঁও) গ্রামের মৃত আরজু মিয়ার ছেলে।
প্রতারনার শিকার মাওলানা ইমরান আহমদ জানান, গ্রেফতারকৃত এনামুল হাসান জ্বিনের বাদশা সেজে বিভিন্ন সময়ে প্রলোভন দেখিয়ে ১৫শ’ কোটি টাকা পাইয়ে দেয়ার লোভ দেখিয়ে সাড়ে ৩ কোটি টাকা হাতিয়ে নেয়।
এদিকে এঘটনায় পুলিশ জ্বিনের বাদশার আরো ৩ সদস্যকে গত মাসে গ্রেফতার করে। গ্রেফতারকৃত অন্য ৩ সদস্য স্বীকার করেন যে, তাদের গুরু হাফিজ এনামুল হাসান আমাদের সহযোগিতায় ইমরান আহমদের সাড়ে ৩ কোটি টাকা আত্মসাৎ করেছেন।
তাকে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Related News
শান্তিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্ববিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের শন্তিগঞ্জRead More
সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী ভারতে প্রবেশের চেষ্টাকালে আটক
বৈশাখী নিউজ ডেস্ক: অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টাকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচনRead More



Comments are Closed