Main Menu

বৃটেনে কাউন্সিলর নির্বাচিত হলেন বিশ্বনাথের নূরুল

Manual8 Ad Code

প্রবাস ডেস্ক : সদ্য সমাপ্ত বৃটেনের স্থানীয় সরকার নির্বাচনে দ্বিতীয় মেয়াদে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সিলেটের নূরুল ইসলাম নাজ।

তিনি বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের আগনপাড়া গ্রামের ওয়ালিউর রহমানের ছেলে। কনজারভেটিভ পার্টির হয়ে স্পেলটর্ন বরাহ কাউন্সিলের এসফোর্ড টাউন ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন তিনি।

Manual7 Ad Code

আগেরবারও তিনি একই ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচিত হন । পরবর্তীতে ২০১৭ সালে অনুষ্ঠিত সারে কান্ট্রি কাউন্সিলর নির্বাচনে এসফোর্ড ডিভিশনের কাউন্সিলর নির্বাচিত হয়ে চমক দেখান নূরুল।

Manual3 Ad Code

এবারের স্থানীয় সরকার নির্বাচনে বিপর্যয়ে পড়ে কনজারভেটিভ পার্টি । সমগ্র ইউকেতে তাদের ১৩০০ জন কাউন্সিলর পরাজিত হন । নির্বাচনী ফলাফলের এই দুর্যোগেও বিজয়ী হন তিনি।

Manual6 Ad Code

নূরুল আশা প্রকাশ করেন ২০২১ সালে অনুষ্ঠেয় পরবর্তী কান্ট্রি কাউন্সিল নির্বাচনেও স্থানীয় ভোটাররা তার পক্ষে ভোট দেবেন এবং তিনি তাদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code