দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে হত্যা
প্রবাস ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
স্থানীয় সময় বুধবার (৮ মে) দিবাগত রাত একটার দিকে দক্ষিণ আফ্রিকার নিউক্যাসল শহরে এ ঘটনা ঘটে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
শুক্রবার (১০ মে) রাতে পরিবার জয়নালের মৃত্যুর খবরের বিষয়টি জানায়।
নিহত যুবকের নাম জয়নাল আবেদীন (৩০)। তার বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার টেরকী গ্রামে।
নিহত জয়নাল আবেদীনের মামা দুদু মল্লিক বলেন, এইচএসসি পাস করে ১০ বছর আগে জয়নাল আবেদীন দক্ষিণ আফ্রিকায় যান। তিনি নিউক্যাসল শহরে নিজেই একটি মুদি দোকান দেন। দোকানের পাশেই থাকতেন তিনি। গত বুধবার রাতে কাজ সেরে ঘুমাতে যান। রাত একটার দিকে দুর্বৃত্তরা তাকে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জয়নালের প্রতিবেশী এক বাংলাদেশি যুবক গত বৃহস্পতিবার তার মৃত্যুর খবর স্বজনদের জানান।
তিনি আরও জানান, আগামী ঈদে তার ভাগনের বাংলাদেশে আসার কথা ছিল। চার ভাই ও এক বোনের মধ্যে জয়নাল দ্বিতীয়।
Related News
সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা
বৈশাখী নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার এবংRead More
যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সে হবিগঞ্জের আল আমিন
প্রবাস ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বড়াব্দা গ্রামের আল আমিন যোগ দিয়েছেন যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সেRead More



Comments are Closed