Main Menu

সিলেটের মুণিপুড়িপাড়া থেকে কিশোর নিখোঁজ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর আম্বরখানা মুণিপুড়ি পাড়া থেকে ইমন নামের এক কিশোর নিখোঁজের ঘটনা ঘটেছে।

নিখোঁজ শাহরিয়ার হোসেন ইমন (১১) আম্বরখানা মুণিপুড়িপাড়া আলো ৫নং বাসার বাসিন্দা মো. রফিক মিয়ার এক মাত্র ছেলে।

নিখোঁজ কিশোরের বাবা রফিক মিয়া জানান, গতকাল ১০ মে শুক্রবার বিকেল ৫টার দিকে নিজ বাসা থেকে কাউকে কিছু না বলে বাইরে যায়, আমরা আত্মীয়স্বজনের বাসাসহ সব জায়গায় খোজে তাকে পাওয়া যায়নি।

বাইরে যাওয়ার সময় তার পরনে ছিল কালো জিন্স প্যান্ট ও মেহরুন কালারের চেক শার্ট। তার উচ্চতা চার ফুট দুই ইঞ্চি, গায়ের রং শ্যামলা।

মো. রফিক মিয়া ছেলের নিখোঁজের ঘটনার পর এয়াপোর্ট থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন। যার নং ৩৮১।

কেউ তার সন্ধান পেলে (০১৭১১-৯৬৭৯০৩) এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Share





Related News

Comments are Closed