৬৫ দিন সাগরে মাছ ধরা নিষেধ
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ২০ মে থেকে ২৩ জুলাই এই ৬৫ দিন বঙ্গোপসাগরে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। শুধু বঙ্গোপসাগর নয়, কুতুবদিয়া ও মহেশখালীর মোহনাও এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। দেশের সামুদ্রিক মৎস্য সম্পদের সুরক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মৎস্য-২ (আইন) অধিশাখা এরই মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিষেধাজ্ঞা চলাকালীন ৬৫ দিন বঙ্গোপসাগরের কোনও স্থানেই যান্ত্রিক বা ছোট ডিঙি নৌকা দিয়ে মাছ ধরা যাবে না। মাছ আহরণে সরকারের নিষেধাজ্ঞা কার্যকর করতে প্রশাসনের সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
Related News
সিলেট-ঢাকা মহাসড়কে গতি, ২০২৯ সালে মিলবে নতুন সড়ক
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ভূমি অধিগ্রহণ, ইউটিলিটি স্থানান্তর ও ভৌত কাজ দ্রুত এগিয়েRead More
পলিথিন বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেRead More



Comments are Closed