Main Menu

পাথর বোঝাই ট্রাক উল্টে চালক নিহত

Manual5 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পাথরবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ মে) সকালে শায়েস্তাগঞ্জের ওলিপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত ট্রাক চালক মোশাররফ হোসেন (৪৮) ফেনি জেলার ছাগলনাইয়া উপজেলার জয়পুর গ্রামের আমির হোসেনের ছেলে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, সিলেট থেকে পাথরবোঝাই একটি ট্রাক ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। ওলিপুরে পৌঁছার পর নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে গেলে ঘটনাস্থলেই মারা যান চালক। খবর পেয়ে হাইওয়ে পুলিশ সদস্যরা এসে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

Manual1 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানান, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি ছিটকে ঢাকা-সিলেট রেললাইনের উপর গিয়ে পড়ে। দুর্ঘটনা কবলিত বাস সেখানে প্রায় এক ঘন্ট পড়ে থাকলেও ওই সময়ের ভিতরে ঢাকা-সিলেট রেলপথের কোন ট্রেন না আসায় চলাচলে কাউকে দুর্ভোগ পোহাতে হয়নি।

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code