Main Menu

মিয়ানমারে রানওয়েতে ছিটকে পড়লো বিমান

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: মিয়ানমারের ইয়াঙ্গুনে অবতরণকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট দুর্ঘটনার কবলে পড়েছে। এতে ৩০ জন আরোহী আহত হয়েছেন।

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া ফ্লাইটটি বুধবার (৮ মে) সন্ধ্যা ৬টার দিকে বিমানের ড্যাশ-৮ উড়োজাহাজ রানওয়ে থেকে ছিটকে পড়ে।

প্রতিকূল আবহাওয়ার কারণে বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন মিয়ানমারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মমকর্তারা।

Manual5 Ad Code

ইয়াঙ্গুনে বাংলাদেশ মিশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘দুর্ভাগ্যবশত, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট আজ সন্ধ্যায় ঢাকা থেকে ইয়াঙ্গুনে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে যায়। এ সময় আবহাওয়া ভালো ছিল না।’

তিনি আরও বলেন, দুর্ঘটনায় প্রায় ৩০ যাত্রীর সবাই আহত হয়েছেন এবং তাদের মধ্যে ১৫ জনকে হাসপাতালে নেয়া হয়েছে।

Manual3 Ad Code

উড়োজাহাজটিরও বড় ধরনের ক্ষতি হয়েছে বলে ওই কর্মকর্তা উল্লেখ করেন।

Manual7 Ad Code

বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ জানিয়েছেন, ঢাকা থেকে ইয়াঙ্গুনগামী ড্যাশ-৮ উড়োজাহাজের ফ্লাইট বিজি ০৬০ বিকাল ৩টা ৪৫ মিনিটে ঢাকা ত্যাগ করে। ফ্লাইটটি বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ২২ মিনিটে ইয়াঙ্গুনে অবতরণের সময় বৈরি আবহাওয়ার কবলে পড়ে রানওয়ে থেকে ছিটকে পড়ে।

Manual3 Ad Code

ফ্লাইটটিতে ২৮ জন প্রাপ্তবয়স্ক ও একজন শিশু যাত্রী, দুজন পাইলট ও দুজন কেবিন ক্রু ছিলেন।

এদিকে দুর্ঘটনার পরপরই বিমানবন্দরে বিমান চলাচল সাময়িক স্থগিত ঘোষণা করা হয়েছে। আশপাশের বিমানগুলোকে থাইল্যান্ডের চিয়াং মাই বিমানবন্দরে যাওয়ার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code