পাকিস্তানে ভয়াবহ হামলায় পুলিশসহ নিহত ৮
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে পুলিশের গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আজ বুধবার দেশটির লাহোর শহরে বোমা বিস্ফোরণের মাধ্যমে হামলা চালানো হয়।
এতে শেষ খবর পাওয়া পর্যন্ত তিন পুলিশ সদস্যসহ অন্তত আটজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছে আরো বেশ কয়েকজন।
পাকিস্তানি কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
আজ বুধবার সকালে লাহোরের দাতা দরবার মাজারের বাইরে ওই বিস্ফোরণ ঘটানো হয়েছে।
লাহোর পুলিশ বলছে, এখন পর্যন্ত ৫ পুলিশ সদস্য নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। এটা আত্মঘাতী হামলা কি-না তা খতিয়ে দেখছে পুলিশ।
Related News
ইন্দোনেশিয়ায় বিনামূল্যের স্কুলের খাবার খেয়ে অসুস্থ প্রায় ২ হাজার
Manual2 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর অন্যতম প্রধান উদ্যোগ ‘বিনা মূল্যের পুষ্টিকরRead More
২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের পূর্বাভাস
Manual7 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ব রাজনীতিতে ‘চীনা নস্ট্রাডামুস’ হিসেবে পরিচিতি পাওয়া প্রখ্যাত রাজনৈতিক বিশ্লেষকRead More



Comments are Closed