মাধবপুরে ট্রেনে কাটা পড়ে তরুণী নিহত
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (২০) এক তরুণীর মৃত্যু হয়েছে।
বুধবার (১ মে) বিকেল সোয়া ৪টায় ঢাকা-সিলেট রেলপথের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এম সাজিদুর রহমান জানান, ঢাকা-থেকে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি তেলিয়াপাড়ায় পৌঁছালে মেয়েটি ওই ট্রেনের নিচে কাটা পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More



Comments are Closed