সুনামগঞ্জে হাসপাতালের নতুন ভবন চালুর দাবি
সুনামগঞ্জে প্রতিনিধি: সুনামগঞ্জে ২৫০ শয্যা হাসপাতালের নতুন ভবনের নির্মাণ কাজ শেষ হলেও এখনও চালু না হওয়ার প্রতিবাদে এবং দ্রুত নতুন ভবনটি চালুর দাবিতে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে সুনামগঞ্জ সদর হাসপাতালের সামনে এলাকাবাসীর উদ্যোগে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্টিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা জাসদের সাধারণ সম্পাদক এনাম চৌধুরী, পৌর কৃষকলীগনেতা হুমায়ুন কবির, জেলা সেবক এর সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম মজনুসহ স্থানীয় বাসিন্দারা।
মানববন্ধনে বক্তারা বলেন সুনামগঞ্জ ২৫০ শয্যার হাসপতালের নতুন নির্মিত ৭ তলা ভবনটি দীর্ঘ দুই বছর আগে কাজ শেষ হলেও এখন পর্যন্ত ভবনটি উদ্বোধন হচ্ছে না, যার ফলে জরাঝীর্ণ পুরাতন ভবনটিতে সেবা নিতে আসা রোগীদের জায়গা সংকট, পর্যাপ্ত চিকিৎসা সেবাসহ নানা সংকটে পড়তে হয়। রোগীদের মেঝেতে কখনও বারান্দায় রাত কাটাতে হয়।
বক্তারা বলেন নতুন ভবনটি চালু হলে পর্যাপ্ত চিকিৎসক, নার্স ও জায়গা সংকট অনেকটা সমাধান হবে যাতে করে হাওর এলাকার মানুষদের চিকিৎসা সেবার সমস্যা সমাধান হবে। তাই দ্রুত সুনামগঞ্জ সদর হাসপাতালের নতুন নির্মিত ভবনটি চালু করার দাবি জানান বক্তারা।
Related News
সুনামগঞ্জে ৮৭ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ, তদন্ত দাবি
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জ-কাছিরগাথি-বিশ্বম্ভরপুর সড়কের প্রায় ৮৭ কোটি টাকার উন্নয়নকাজ ঘিরে নিম্নমানেরRead More
জগন্নাথপুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে জমিতে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষেরRead More



Comments are Closed