Main Menu

কালবৈশাখী হতে পারে আজ

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের অধিকাংশ এলাকায় আজ শনিবার কালবৈশাখী হতে পারে। একই সঙ্গে থেমে থেমে বৃষ্টি ও শিলাও পড়তে পারে। আবহাওয়া অধিদফতর এমন আভাসই দিয়েছে।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ আব্দুর রহমান খান বলেন, দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় একটি নিম্নচাপ অবস্থান করছে। নিম্নচাপটি ক্রমাগত শক্তি অর্জন করছে। তবে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, তা আজকের মধ্যেই বোঝা যাবে। নিম্নচাপটির পরিণতি কী হবে, অর্থাৎ এটি নিম্নচাপ অবস্থা থেকেই দুর্বল হয়ে যাবে, নাকি ঘূর্ণিঝড়ে পরিণত হবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে আজ কালবৈশাখী হওয়ার আশঙ্কা অনেক বেশি। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।

Manual2 Ad Code

বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে দেশের উপকূলীয় এলাকাজুড়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দর এবং কক্সবাজারকে ৩ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বঙ্গোপসাগরে অবস্থানরত নৌযানগুলোকে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাছ ধরার নৌকাসহ নৌযানগুলোকে সাগরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Manual5 Ad Code

সর্বশেষ তথ্যে জানা যায়, গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে নিম্নচাপটি চট্টগ্রাম বন্দর থেকে ২ হাজার ১৭০ কিলোমিটার, মোংলা থেকে ২ হাজার ২৮৫, পায়রা থেকে ২ হাজার ১৩৫ ও কক্সবাজার থেকে ২ হাজার ৮৫ কিলোমিটার দূরে অবস্থান করছিল। এর কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা সর্বোচ্চ ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

আব্দুর রহমান বলেন, নিম্নচাপটি যদি ঘূর্ণিঝড়ে রূপ নেয় তবে নাম হবে হবে ‘ফণী’। এ নামটি বাংলাদেশের দেওয়া।

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code