Main Menu

এসএসসির ফল মে মাসের প্রথম সপ্তাহে

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ১০টি শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি, দাখিল ও সমমনা পরীক্ষার পরীক্ষার ফল মে মাসের প্রথম সপ্তাহে প্রকাশিত হতে পারে। সম্ভাব্য তারিখ হিসেবে আগামী ৪, ৫ অথবা ৬ মে ধরে রাখা হয়েছে।

মঙ্গলবার (২৪ এপ্রিল) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের উচ্চপর্যায়ের একজন কর্মকর্তা সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, এই তিন দিনের যেকোনো একদিন ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতি চেয়েছে শিক্ষা বোর্ডগুলো। প্রধানমন্ত্রী যেদিন সময় দেবেন সেই তারিখেই ফল প্রকাশ করা হবে। এখনো প্রধানমন্ত্রীর সম্মতি তারা পাননি। গত ২ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল।

এদিকে ২০১৯-২০ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। ভর্তির জন্য আবেদন নেয়া শুরু হবে ১২ মে, চলবে ২৩ মে পর্যন্ত। আগের মতো ৩০ জুনের মধ্যে ভর্তির কাজ শেষ করে ১ জুলাই থেকে ক্লাস শুরু হবে।

Share





Related News

Comments are Closed