চালকের আসনে হেলপার, গাছের সঙ্গে ধাক্কা
মোঃ আহাদ মিয়া, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে গেছে একটি বাস।
স্থানীয় সূত্রে জানা যায়, বাসের চালক ছিলেন কিশোর হেলপার।
আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে এ দুর্ঘটনাটি ঘটে।
শমশেরনগরের সিএনজি ফিলিং স্টেশন থেকে রতন খান নামের একটি বাসে (মৌলভীবাজার –জ-০৪-০০৮৬) গ্যাস ভর্তি করে চালিয়ে আসছিল কিশোর হেলপার। কমলগঞ্জ-শমশেরনগর সড়কের শমশেরনগর হাজী মোহাম্মদ উস্তওয়ার বালিকা বিদ্যালয় সংলগ্ন এলাকায় আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের একটি গাছে ধাক্কা লাগে। এতে বাসটির সামনের দিক দুমড়ে-মুচড়ে যায় এবং এটি সড়কের উপর এলোপাতাড়িভাবে পড়ে থাকে।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরুপ কুমার চৌধুরী বৈশাখী নিউজকে বলেন বাসে কোনো যাত্রী ছিল না, গ্যাস নিয়ে আসার সময় দুর্ঘটনাটি ঘটে, এতে কেউ হতাহত হয়নি।
Related News
কমলগঞ্জে সড়কের পাশ থেকে ১৪টি মূল্যবান গাছ চুরি
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর সড়কের পাশ থেকে বিভিন্ন প্রজাতির ১৪টি বৃহদ আকারেরRead More
কমলগঞ্জের মুন্সীবাড়ির উদ্যোগে ৩০০ মানুষের মাঝে বস্ত্র বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী মুন্সিবাড়িতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সুবিধাবঞ্চিতRead More



Comments are Closed