সিলেটে আমদানী নিষিদ্ধ সিগারেটসহ গ্রেপ্তার ২
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরের বন্দর বাজার এলাকার হকার্স মার্কেটের মিজান ট্রেডার্স থেকে আমদানী নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন প্রকারের সিগারেটসহ ২ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
বুধবার (১৭ এপ্রিল) রাত ১১টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- কুমিল্লার মনোহরগঞ্জ থানার উত্তর হাওলা গ্রামের মো. সোলায়মানের ছেলে মো. জামাল (২৩) ও নাঙ্গলকোট থানার বড়তোগড়িয়া গ্রামের মনির হোসেনের ছেলে মো. আরিফুল (১৮)।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো.মনিরুজ্জামান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, এএসপি সত্যজিৎ কুমার ঘোষ এর নেতৃত্বে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১, সিলেট ক্যাম্প এর একটি আভিযানিক দল এসএমপির কোতয়ালী থানা এলাকায় অভিযানে বন্দর বাজার এলাকার হর্কাস মার্কেটে মিজান ট্রের্ডাসে জাতীয় রাজস্ব বোর্ডের ব্যান্ড রোল জাল করে এবং সরকারের শুল্ক ও কর ফাঁকি দিয়ে সিগারেট উৎপাদন ও বিক্রয় এবং আমদানী নিষিদ্ধ বিভিন্ন প্রকার ১ লক্ষ ২২ হাজার ৫০ পিস ভারতীয় সিগারেটসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়। তারা দুজনই চোরাকারবারী। উদ্ধারকৃত মালামাল ও গ্রেপ্তারকৃত আসামিদেরকে এসএমপির কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
Related News
সিলেটে ১০ মামলার আসামি তপু গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে অভিযান চালিয়ে মো. আলী আকবর তপু মিয়াকে গ্রেফতার করেছে কোতোয়ালীRead More
সিলেটে দূর্ঘটনায় মা-মেয়ে নিহতের ঘটনায় বাসচালক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এয়ারপোর্ট থানা এলাকায় বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে নিহতেরRead More



Comments are Closed