Main Menu

ইবিতে বিএড কোর্সে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন এন্ড রিসার্চ (আইআইইআর) এর অধীনে ব্যাচেলর অব এডুকেশন (বিএড) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন একাডেমিক ভবনের নিচতলায় এ পরীক্ষা অনু্িষ্ঠত হয়।

জানা গেছে, আইআইইআর’র অধীনে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে বিএড, এমএড ও ডিপ্লোমা ইন লাইব্রেরী সাইন্স এ ভর্তির জন্য মোট ৩২৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে বিএড কোর্সের জন্য ৭৫ টি আসনের বিপরীতে ১০৪ জন শিক্ষার্থী, এমএড কোর্সে ৫০টি আসনের বিপরীতে ৪২ জন শিক্ষার্থী এবং ডিপ্লোমা ইন লাইব্রেরী সাইন্স কোর্সে ৮০ টি আসনের বিপরীতে ১৮০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

আইআইইআর’র পরিচালক প্রফেসর ড. মেহের আলী বলেন, ‘অত্যন্ত আনন্দঘন পরিবেশে আইআইইআর’র অধীনে থাকা বিএড, এমএড ও ডিপ্লোমা ইন লাইব্রেরী সাইন্স’র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আশা করি আমরা অতি দ্রæত সময়ের মধ্যে পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.iu.ac.bd প্রকাশ করতে পারবো।’

Share





Related News

Comments are Closed