বিশ্বনাথে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি
বিশ্বনাথ প্রতিনিধি : কালবৈশাখী ঝড়ে সিলেটের বিশ্বনাথ উপজেলার বিভিন্ন স্থানে বাড়িঘর লন্ডভন্ড হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার ভোর রাতের ঝড়ে উড়ে যায় অনেকের ঘরের চাল। ধসে পড়ে বেশ ক’টি কাঁচা ঘর। উপড়ে পড়ে শত শত গাছপালা। বিভিন্ন জায়গায় ভেঙ্গে যায় একাধিক বৈদ্যুতিক খুঁটি। অনেকের পুঁড়েছে বিদ্যুতের মিটার। ক্ষয়ক্ষতি হয় ফল-ফসল ও সবজির। তবে ঝড়ে কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি।
এদিকে উপজেলার কালিগঞ্জ এলাকায় সড়কের উপর উপড়ে পড়া একটি বড় গাছের কারণে বুধবার সকাল থেকে বন্ধ হয়ে যায় পথ। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে গাছ কেটে সরিয়ে নিলে স্বাভাবিক হয় যান চলাচল।
উপজেলার বাউসী গ্রামের রুবেল মিয়া বলেন, ঝড়ে গ্রামের কিছু কাচা ঘরের চাল উড়িয়ে নিয়ে গেছে। ভেঙ্গেছে শতাধিক গাছপালা।
কালিজুরি গ্রামের মাছুম আহমদ জানান, কালবৈশাখী ঝড়ে আমাদের ১২-১৩টি সুপারি গাছ, আম ও কয়েকটি বড় গাছ ভেঙ্গে পড়ে। পড়ে গেছে অবশিষ্ঠ আম গাছ গুলোর সব কচি আমও।
পল্লীবিদ্যুৎ বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম সামিউল কবির বলেন, ঝড়ে আমাদের ১০টি খুঁটি ভেঙ্গেছে। অনেক জায়গায় বড় বড় গাছ পড়ে ছিড়েছে তার। ১৫-২০ জনের মতো গ্রাহকের পুঁড়ে গেছে বিদ্যুতের মিটার। আমরা দ্রুত সেগুলো সচল করে বৈদ্যুতিক আবস্থা স্বাভাবিক রাখছি।
Related News
জৈন্তাপুরে ৭৩টি নৌকা ধ্বংস, ৮ হাজার ঘনফুট বালু জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের যৌথ অভিযানে ৭৩টিRead More
ওসমানীনগরে শিশুর সর্বনাশ করার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় ৬০ বছর বয়সীRead More



Comments are Closed