গোয়াইনঘাটে ট্রাক চাপায় ব্যবসায়ীর মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ট্রাক চাপায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত আব্দুল খালিক (৩৩) উপজেলার নওয়াগাওঁ গ্রামের বাচ্চু মিয়ার পূত্র।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সালুটিকর-গোয়াইনঘাট সড়কের তোয়াকুল বাজারের কাছে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়- প্রতি দিনের ন্যায় আব্দুল খালিক তোয়াকুল বাজারে তার দোকান থেকে রাত ১২টার দিকে বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে ১২টার দিকে বিছনাকান্দিগামী একটি হাইট্রলি ট্রাক তাকে চাপা দেয়। এসময় তার চিৎকারে পার্শ্ববর্তি বাড়ির মানুষজন এসে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। রাত ৩টার দিকে আব্দুল খালিকের মৃত্যু হয়।
খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেন সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের একদল পুলিশ।
Related News
গোলাপগঞ্জে গৃহবধূকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে মামলা
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জে এক গৃহবধূকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৪ অক্টোবর)Read More
সিলেটে দেড়শতাধিক পূজামণ্ডপের দায়িত্বে বিজিবি, থাকবে ড্রোন
বৈশাখী নিউজ ডেস্ক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী ১৫২টি পূজামণ্ডপের নিরাপত্তার দায়িত্ব পালনRead More



Comments are Closed