Main Menu

বাংলাদেশে জি বাংলার সম্প্রচার বন্ধ

বিনোদন ডেস্ক: বাংলাদেশে বন্ধ করে দেয়া হয়েছে ভারতের বাংলা চ্যানেল জি বাংলা। একইসাথে জি নেটওয়ার্কের জি সিনেমা, জি বাংলা সিনেমা ও জি টিভিসহ এই চ্যানেলের সম্প্রচার।

সোমবার (১ এপ্রিল) তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে দুই পরিবেশক সংস্থা ন্যাশনওয়াইড মিডিয়া লিমিটেড এবং জাদু ভিশন লিমিটেডকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ প্রাপ্তির পরই জাদু ভিশন জি নেটওয়ার্কের সব চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেয়।

তথ্য মন্ত্রণালয় থেকে এক নির্দেশনা পাওয়ার পর চ্যানেলগুলো বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন ক্যাবল অপারেটর প্রতিষ্ঠান।

তথ্য মন্ত্রণালয়ের উপসচিব আবদুর রাজ্জাক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। তবে জানা গেছে, তথ্য মন্ত্রণালয়ের নির্দেশে এই ব্যবস্থা নেয়া হয়েছে।

ক্যাবল অপারেটর প্রতিষ্ঠান ‘জাদু ডিজিটালের’ কাস্টমার সার্ভিস কর্মকর্তা শামীমা মিতু গণমাধ্যমকে জানান, তথ্য মন্ত্রণালয়ের নির্দেশে জি নেটওয়ার্কের চ্যানেলগুলো ‘সাময়িকভাবে’ বন্ধ করা হয়েছে।

ডাউনলিংকৃত ভারতীয় টেলিভিশন চ্যানেলে দেশিয় বিজ্ঞাপন প্রচারের কারণে তথ্য মন্ত্রণালয় এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। ২০১৭ সালের ২ জানুয়ারি তথ্য মন্ত্রনালয় এই নিষেধাজ্ঞা দিলেও ২০১৯ এর ১ এপ্রিল এসে কার্যকর হলো।

বাংলাদেশে যেসব বিদেশি টেলিভিশন চ‌্যানেল দেখানো হয় সেগুলোতে দেশি পণ্যের বিজ্ঞাপন বন্ধের দাবি জানিয়ে অনুষ্ঠান নির্মাতা, শিল্পী, বিজ্ঞাপন নির্মাতারা বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছিলেন।

Share





Related News

Comments are Closed