Main Menu

ময়মনসিংহে ২ ভাই হত্যায় ৪ জনের মৃত্যুদন্ড

বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কোদালধর এলাকার সহোদর ২ ভাই (কৃষক) হত্যা মামলায় ৪ জনকে ফাঁসির আদেশ আদেশ দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন- একই এলাকার রামচন্দ্রপুরের জমির উদ্দিনের ছেলে লিয়াকত আলী (৫৫), লিয়াকত আলীর ছেলে আনোয়ার হোসেন (৩৫), জমির উদ্দিনের ছেলে আবুল কাসেম (৫০) ও সিরাজ আলীর ছেলে হোসেন আলী (৬২)।

বুধবার (২০ মার্চ) দুপুরে বিশেষ জজ আদালতের বিজ্ঞ বিচারক মো. এহ্সানুল হক এ আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে ২০০১ সালের ৪ আগষ্ট দুপুরে ধাঁরালো রাম দা-বল্লমের আঘাতে আসামিরা মৃত হাফিজ উদ্দিনের দুই ছেলে আব্দুর রশিদ ও গিয়াস উদ্দিনকে নির্মমভাবে হত্যা করে পালিয়ে যায়। পরে ৪ আগষ্ট নিহত গিয়াস উদ্দিনের ভাই আব্দুল খালেক বাদী হয়ে তারাকান্দা থানায় ২২ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর দেশের বিভিন্ন জায়গা থেকে ২২ জন আসামিকে গ্রেফতার করে পুলিশ। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ১৫ জন স্বাক্ষীর স্বাক্ষ্য ও যুক্তি-তর্ক শুনে বিচারক এ আদেশ দেন।

মামলায় রাষ্ট্র পক্ষের অ্যাডভোকেট শেখ আবুল হাসেম, বাদী পক্ষের অ্যাডভোকেট আব্দুর গফুর, বিশ্বনাথ পাল ও আসামি পক্ষের অ্যাডভোকেট এএইচএম খালেকুজ্জামান মামলা পরিচালনা করেন।

Share





Related News

Comments are Closed