দুর্বৃত্তের হামলায় হাওর আন্দোলনের নেতার মৃত্যু
সুনামগঞ্জ প্রতিনিধি : দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত ‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও’ আন্দোলনের সদর উপজেলা কমিটির যুগ্ম-আহ্বায়ক আজাদ মিয়া (৪৭) মারা গেছেন। রোববার (১৭ মার্চ) রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আজাদ মিয়া সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের জলালপুর গ্রামের লাল মিয়ার ছেলে।
আজাদ মিয়ার স্বজনরা জানান, বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত ১০টায় সুনামগঞ্জ শহরের পিটিআই এলাকায় দুর্বৃত্তদের অতর্কিত হামলার শিকার হন আজাদ মিয়া। পরে স্থানীয়রা তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এর প্রায় ৪ দিন পর রোববার রাত ৮টায় মৃত্যুর কাছে হার মানেন তিনি।
হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক সালহীন চৌধুরী শুভ বলেন, ২০১৮ সালে সদর উপজেলার হাওরের ৬টি অপ্রয়োজনীয় প্রকল্পের বিরুদ্ধে সুনামগঞ্জ সিনিয়র স্পেশাল জজ আদালতে বাদী হয়ে একটি মামলা দায়ের করেন আজাদ মিয়া। পরে আদালত মামলাটিকে তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনে পাঠায়। মামলার বিষয়টি বর্তমানে তদন্তাধীন আছে। এ নিয়ে স্থানীয় একটি পক্ষ তার উপর ক্ষুদ্ধ ছিল।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মো. শহীদ উল্লাহ বলেন, হামলা এবং মৃত্যুর বিষয়ে কেউ অভিযোগ দেয়নি, অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।
Related News
ছাতকে পাগনা বড়বিলে ১০ লাখ টাকার মাছ লুটের অভিযোগ
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলায় পাগনা বড়বিল জলমহালসহ বিভিন্ন জলাশয়কে কেন্দ্র করেRead More
সুনামগঞ্জে ৮৭ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ, তদন্ত দাবি
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জ-কাছিরগাথি-বিশ্বম্ভরপুর সড়কের প্রায় ৮৭ কোটি টাকার উন্নয়নকাজ ঘিরে নিম্নমানেরRead More



Comments are Closed