Main Menu

সৌদিতে দুর্ঘটনায় কুলাউড়ার যুবক নিহত

প্রবাস ডেস্ক: সৌদি আরবের তায়েফ শহরে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত খোকন আহমদ (৩২) মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে। নিহতের পরিবার তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

গতকাল বুধবার (১৩ মার্চ) রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় আরও দুই সৌদি নাগরিক নিহত হয়েছেন বলে জানা গেছে।

নিহতের পরিবার জানায়, বুধবার রাতে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে সৌদি আরবের তায়েফ শহরে সড়ক দুর্ঘটনার শিকার হন খোকন। তিনি রাস্তা পারাপারের জন্য শহরের আইল্যান্ডে দাঁড়িয়েছিলেন। এসময় একটি দ্রুতগামী গাড়ি এসে তাকে চাপা দেয়।

আশঙ্কাজনক অবস্থায় পুলিশ খোকন আহমদকে তায়েফস্থ সরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

Share





Related News

Comments are Closed