Main Menu

সিলেট নগরীতে ছুরিকাঘাতে যুবক খুন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকায় এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত যুবকের নাম সাব্বির আহমদ (২০)। সে নগরীর কানিশাইল মজুমদারপাড়ার
১২ নং বাসার বাসিন্দা ওলিউর রহমানের ছেলে। সে থাই অ্যালুমিনিয়ামের শ্রমিকের কাজ করত।

মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটায় মদিনা মার্কেট কামারপট্টি গলিতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

সিনিয়র-জুনিয়র গ্রুপের দ্বন্দ্বে এ হত্যাকান্ড ঘটেছে বলে অভিযোগ করেছেন সাব্বিরের পিতা অলিউর রহমান।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাতটার দিকে মদিনা মার্কেট কামারপট্টি গলিতে কয়েকজন যুবক আড্ডা দিচ্ছিল। হঠাৎ করে তাদের মধ্যে চিৎকার চেঁচামেচি শোনা যায়। পরে সেখান থেকে রক্তাক্ত অবস্থায় সাব্বিরকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকরা জানান, সাব্বিরের পেটের নিচে কয়েকটি গভীর ছুরিকাঘাত ছিল।

নিহত সাব্বিরের পিতা অলিউর রহমান জানান, মঙ্গলবার বিকাল চারটার দিকে সাব্বিরের কয়েকজন বন্ধু তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে তিনি সন্ধ্যা সাড়ে সাতটার সময় তার ছেলের মৃত্যুর খবর শুনতে পান।

তিনি আরো জানান, সিনিয়র জুনিয়র নিয়ে সাব্বিরের বন্ধুদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। সেই দ্বন্দ্বের জেরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।

ওসমানী হাসপাতালে পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক জানান, সাব্বিরকে হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেছেন। বর্তমানে সাব্বিরের লাশ হাসপাতালে রয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed