Main Menu

সিলেটে তিন ছিনতাইকারী গ্রেফতার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর শিবগঞ্জ থেকে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে ৪টি মামলার আসামি শাহরিয়ার সুমন শাহীন ওরফে টেন্ডার শাহীন (৪০) রয়েছেন। তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার উত্তর গড়গতি গ্রামের মৃত সোলেমান আলীর ছেলে। বর্তমানে নগরীর শিবগঞ্জ সাদিপুরে বসবাস করছিলেন।

গ্রেফতার অপর দু’জন হলেন- সিলেট নগরীর জালালাবাদ থানার কান্দিগাঁওয়ের বুলাই মিয়ার ছেলে রুবেল (২৫) ও হবিগঞ্জের লাখাই থানার ফুলবাড়িয়া গ্রামের মৃত রেসাদ আলীর ছেলে আব্দুস সামাদ (৪৮)।

সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে তাদেরকে গ্রেফতার করা হয় বলে মঙ্গলবার বিকেলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতদের কাছ থেকে ৭ আনা ওজনের স্বর্ণের চেইন, একটি স্যামসাং মোবাইল ফোন ও ছিনতাইকাজে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা জানিয়েছেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।

তিনি জানান, শাহরিয়ার সুমন শাহীন ওরফে টেন্ডার শাহীনের বিরুদ্ধে ওসমানীনগর থানা, শাহপরাণ (রহ.) থানা, বিমানবন্দর থানা এবং কোতয়ালী মডেল থানায় আগে থেকেই চারটি মামলা রয়েছে।

Share





Related News

Comments are Closed