সিলেটে ‘অজ্ঞান পার্টি’র সদস্য গ্রেফতার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর তালতলা থেকে অজ্ঞান পার্টির এক সদস্যকে গ্রেফতার করেছে পুরিশ।
গ্রেফতারকৃত আব্দুস শহিদ (৫৫) দক্ষিণ সুনামগঞ্জের কামরূপদলং গ্রামের মৃত ইব্রাহিম আলীর ছেলে।
মঙ্গলবার সন্ধ্যায় প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে সিলেট মহানগর পুলিশ।
পুলিশ জানায়, গ্রেফতার আব্দুস শহিদের বিরুদ্ধে নগরীর কোতোয়ালী থানায় এবং সুনামগঞ্জের ছাতক থানায় দুটি মামলা রয়েছে। সহযোগীদের নিয়ে তিনি দেশের বিভিন্ন স্থানে সাধারণ মানুষকে নেশা জাতীয় দ্রব্য ব্যবহারের মাধ্যমে অজ্ঞান করে সর্বস্ব লুটে নিতেন।
আব্দুস শহিদের কাছ থেকে ৩টি পাসপোর্ট (নং-W0293316, BR0695121, BJ0546500), ২টি জাতীয় পরিচয়পত্র এবং ৭৩ হাজার টাকা মূল্যের একটি র্যাডো ঘড়ি জব্দ করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা জানিয়েছেন, অজ্ঞান পার্টির কবলে পড়া ফিরোজ আলী বাদী হয়ে আব্দুস শহিদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় আরেকটি মামলা করেছেন।
Related News
পানিতে ডুবে ও মোটরসাইকেল দূর্ঘটনায় ১০ মাসে প্রাণ গেল শাবির ৭ শিক্ষার্থীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) চলতি বছরের ১০ মাসে বিভিন্নRead More
সিলেটে ডিবি’র ধাওয়ায় নদীতে পড়ে রিকশাচালকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ডিবি পুলিশের ধাওয়া দেখে ভয়ে দৌঁড়াতে গিয়ে সুরমা নদীতে পড়ে জজRead More



Comments are Closed