স্কুলছাত্রীর ইজ্জতের মুল্য ৫০ হাজার টাকা!
ছাতক প্রতিনিধি: ছাতকে ফার্মেসী থেকে ঔষধ আনতে গিয়ে গ্রাম্য ডাক্তারের হাতে ৫ম শ্রেনীর এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় শালিশ বৈঠকে ইজ্জতের মুল্য ৫০ হাজার টাকা জরিমানা করায় দুই মেম্বারের মধ্যে সংঘর্ষে ১০জন আহত হয়েছেন। এ ঘটনার পর বাজারে ফার্মেসী বন্ধ করে ডাক্তার পলাতক রয়েছেন। এ ঘটনা নিয়ে গ্রামে দুই পক্ষের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে ।
জানা গেছে, গত ৯ মার্চ শনিবার দুপুর ১২টার দিকে স্কুল থেকে খাসগাও বাজারে জনতা ফার্মেসীতে ঔষধ আনতে গেলে গ্রাম্য ডাক্তার রাদেশ তাকে অস্ত্রের মুখে জিম্মি করে ফার্মেসীর ভিতরে নিয়ে জোরপুর্বক ধর্ষণ করে।
ধর্ষণের শিকার স্কুলছাত্রী খাসগাও গ্রামের ইমান আলীর কন্যা ও একই গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫মশ্রেনীর ছাত্রী।
এ ধর্ষণের ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় মেম্বার করম আলীর নেতৃত্বে ঘটনা ধামাচাপা দিতে আপোষে নিস্পতির লক্ষে এক শালিশ বৈঠকের আয়োজন করেন। গতকাল সোমবার ১১ মার্চ খাসগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ডাক্তার ও নিযার্তিত ছাত্রীর অভিভাবক নিয়ে শালিশ বৈঠক অনুষ্টিত হয়। এ বৈঠকে এলাকার থানা যুবলীগের নেতা ও স্থানীয় ইউপি সদস্য আজিজুর রহমান শান্ত এ ঘটনার তীব্র প্রতিবাদ করে গ্রাম্য ডাক্তার রাদেশের দৃষ্টান্তমুলক শান্তি দাবি করায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি স্থানীয় ইউপি মেম্বার করম আলীর মধ্যে হাতাহাতির ঘটনা নিয়ে দু’পক্ষে সংঘর্ষ বাধে। এ সংঘর্ধে উভয় পক্ষের অন্তত ১০জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় কৈতক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৈঠকে স্থানীয় ইউপি মেম্বার করম আলী নিযার্তিত স্কুল ছাত্রী ধর্ষনের ঘটনায় তার ইজ্জতের মুল্য ৫০ হাজার টাকা জরিমানা করে ঘটনার নিস্পতির চেষ্টা চালান।
জাউয়াবাজার পুলিশ ফাড়ির ইনচার্জ নির্মল দেব নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন নিযার্তিত স্কুল ছাত্রীর অভিভাবককে অভিযোগ দায়ের করতে বলা হয়েছে । অভিযোগ পেলে আইনানুগত ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে ইউপি মেম্বার শান্ত ও করম আলীর মোবাইল ফোনে যোগাযোগ করলে দু’জনের মোবাইল বন্ধ পাওয়া গেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ব্যাপক তোলপাড় হচ্ছে।
এদিকে, ঘটনার পর থেকে ডাক্তার তার ফার্মেসী বন্ধ করে পলাতক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
Related News
শান্তিগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে বজ্রপাতে কাউছার আহমদ (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবারRead More
ছাতকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মারধরের অভিযোগ, নিন্দার ঝড়
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়নের মানিকগঞ্জ বাজারে মানসিকRead More



Comments are Closed