তাহিরপুরে ৩০০ জনের বিরুদ্ধে মামলা
সুনামগঞ্জ প্রতিনিধি: ভোট কেন্দ্রে ব্যালট পেপার চুরির অভিযোগে সুনামগঞ্জের তাহিরপুরে তিনশ জনের নামে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদী হয়েছেন উপজেলার দিঘলবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. রেজাউল করিম।
সোমবার বিকেলে তাহিরপুর থানায় মামলাটি দায়ের করা হয়।
মামলা সুত্রে জানা যায়, উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের দিঘলবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহনকালে ওই কেন্দ্র থেকে ব্যালট পেপার চুরি ও সরকারি কর্মকর্তাদেরকে শারীরিকভাবে লাঞ্চিত করায় মামলাটি দায়ের করা হয়।
তাহিরপুর থানার ওসি শ্রী নন্দন কান্তি ধর জানান, মামলায় আড়াই’শ থেকে তিনশ জনকে অজ্ঞাত নামা আসামী করা হয়েছে।
প্রসঙ্গত: রবিবার ভোট গ্রহনকালে দুপুর ১২টার দিকে দিঘলবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র দখল করে এক প্রার্থীর এজেন্ট ও সমর্থকরা ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে জাল ভোট বাক্সে ভরতে থাকে। প্রতিদ্ধন্ধী অপর প্রার্থীর এজেন্ট ও সমর্থকরা বাধা দিতে গেলে শুরু হয় সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শর্টগান থেকে ৪ রাউন্ড ফাকা গুলি করে।
পরিস্থিতির উন্নতি না হওয়ায় বেলা দেড়টার দিকে ওই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করেন তাহিরপুর উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম।
রবিবারের প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে এ উপজেলায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে করুণা সিন্ধু চৌধুরী বাবুল ও সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুল হক মোটর সাইকেল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্ধীতা করেন।
Related News
শান্তিগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে বজ্রপাতে কাউছার আহমদ (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবারRead More
ছাতকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মারধরের অভিযোগ, নিন্দার ঝড়
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়নের মানিকগঞ্জ বাজারে মানসিকRead More



Comments are Closed