দরগা মাদ্রাসার মুফতি জাকারিয়া আর নেই
বৈশাখী নিউজ ২৪ ডটকম: জামেয়া ক্বাসিমুল উলূম দরগাহ হযরত শাহজালাল (রহ.) সিলেটের মুহতামিম ও শায়খুল হাদীস মুফতি আবুল কালাম জাকারিয়া আর নেই।
সোমবার বিকেল ৫টার দিকে মাদরাসা থেকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি…..রাজিউন)।
সিলেট জেলা জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী বিষয়টি নিশ্চিত করেছেন। আগামীকাল মঙ্গলবার সকাল ১১ টায় সরকারী আলিয়া মাদরাসার মাঠে তার নামাজের জানাযা অনুষ্ঠিত হবে। এতে সকলের উপস্থিতি ও দোয়া কামনা করেছেন মরহুমের পরিবারের সদস্যরা।
তাঁর মৃত্যুতে ইসলামি অঙ্গনে গভীর শোক নেমে আসে। মাদরাসায় ভীড় করছেন তার ছাত্ররাসহ সিলেটের জনসাধারণ।
তিনি দাওয়াতুল হক বাংলাদেশের সিলেট জেলার আমীর ছিলেন। তিনি দাওয়াতুল হকের আমির ও গুলশান আজাদ মসজিদের খতিব আল্লামা মাহমূদুল হাসানের অন্যতম খলিফা।
মুফতি আবুল কালাম জাকারিয়ার জন্ম সুনামগঞ্জ জেলায়। পড়ালেখা করেন দরগাহ মাদরাসায়। সিলেট শাহজালাল রহ. দরগাহ মসজিদ ও আম্ভরখানা জামে মসজিদে খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি খলিফায়ে মাদানি আল্লামা আব্দুল হক শায়খে গাজিনগরী রহ. এর জামাতা। তিনি ৩ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন।
Related News
নকশা অনুমোদন শুরু করলো সিউক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরী ও আশপাশের এলাকার পরিকল্পিত নগরায়ণ, নিরাপদ ভবন নির্মাণ এবং নির্মাণকাজেRead More
রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের দূর্ঘটনায় আহত ব্যক্তির কৃত্রিম পা প্রতিস্থাপন
বৈশাখী নিউজ ডেস্ক: রোটারী বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি লেঃ কর্ণেল আতাউর রহমান পীর বলেছেন রোটারীয়ানরাRead More



Comments are Closed