ছাত্রলীগ ছাড়া সব প্যানেলের ভোট বর্জন
বৈশাখী নিউজ ডেস্ক : অনিয়মের অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন বর্জন করেছে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ ছাড়া বিভিন্ন ছাত্র সংগঠন সমর্থিত প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীরা।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে প্রগতিশীল বামজোট, ছাত্র ফেডারেশন ও কোটা আন্দোলনসহ বিভিন্ন পদের স্বতন্ত্র প্রার্থীদের পক্ষ থেকে ভোট প্রত্যাখান করেন বামজোটের ভিপি প্রার্থী লিটন নন্দী। এসময় অন্য প্যানেলের প্রার্থীরা উপস্থিত ছিলেন। ছাত্রদলের প্রতিনিধিরাও এসময় মধুর ক্যান্টিনে উপস্থিত থেকে সমর্থন দেন।
সংবাদ সম্মেলনে লিটন নন্দী বলেন, ‘আমরা এই প্রহসন ও জালিয়াতির নির্বাচনকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।’
লিটন নন্দী নির্বাচন প্রত্যাখ্যান করার পাশাপাশি নতুন নির্বাচনের দাবি জানিয়ে বলেন, ‘নির্বাচনের নতুন পরিচালনা কমিটি গঠন, একাডেমিক ভবনে ভোট কেন্দ্র স্থাপন এবং স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট গ্রহণ করতে হবে।’
পরে এসব দাবি নিয়ে ভিসি’র কার্যালয় ঘেরাও করেছে শিক্ষার্থীরা। এতে অংশ নিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল, কোটা আন্দোলনকারীদের বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, বাম সংগঠনগুলোর জোট প্রগতিশীল ছাত্রজোট, স্বাধিকার স্বতন্ত্র পরিষদ, স্বতন্ত্র জোটসহ বিভিন্ন প্যানেলের প্রার্থীরা।
দুপুরে ছাত্রদলও সংবাদ সম্মেলন করে ভোট বর্জন করে।
পরে ছাত্রদলের নেতাকর্মীরা উপাচার্যের বাস ভবন ঘেরাও করে বিক্ষোভ করছে। আর অন্যান্য প্যানেলের প্রার্থীরা প্রথমে ক্যাম্পাস প্রদক্ষিণ করে টিএসসি’র রাজু ভাস্কর্যের সামনে কিছুক্ষণ অবস্থান নেন। পরে তারাও বিক্ষোভ মিছিল নিয়ে ভিসি’রা কার্যালয় ঘেরাও করে।
তারা ভিসির প্রদত্যাগ, নির্বাচন বাতিল ও পুন:তফসিল ঘোষণার দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এসব সংগঠনের বিক্ষোভ মিছিলে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
Related News
কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি নিয়ে জরুরি নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক : ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে দ্বিতীয় ধাপে ভর্তির জন্য অনলাইনে নিশ্চায়ন করাRead More
এসএসসিতে দুই বিষয়ে ফেল করলে ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা
বৈশাখী নিউজ ডেস্ক: এসএসসি পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা নেওয়াRead More



Comments are Closed