Main Menu

মেক্সিকোয় নাইটক্লাবে গোলাগুলিতে নিহত ১৫

Manual5 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোয় একটি নাইটক্লাবে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন সাতজন। শনিবার ( ৯ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর প্রকাশ করেছে।

খবরে বলা হয়, স্থানীয় প্রসিকিউটরের দফতর থেকে এই ঘটনা নিশ্চিত করা হলেও প্রকৃত অপরাধীর ব্যাপারে কিছু জানাতে পারেনি তারা।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, সূর্যোদয়ের আগেলা প্লায়া মেনজ ক্লাবের সামনে তিনটি ভ্যানে করে একদল অস্ত্রধারী আসেন। এরপর ক্লাব প্রাঙ্গনে গুলি চালাতে শুরু করেন।

Manual1 Ad Code

গুয়ানাজুয়াতোর প্রসিকিউটর দফতর থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, নাইট ক্লাবের ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। বাকি দুই জন হাসপাতালে মারা যান।

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code