ট্রেনের টিকিট কিনতে লাগবে জাতীয় পরিচয়পত্র
বৈশাখী নিউজ ডেস্ক: ট্রেনের টিকেট ক্রয়ের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক করছে রেল মন্ত্রণালয়। ট্রেনের টিকেটের কালোবাজারি রোধে আগামী ২০ মার্চ থেকে শুরু হওয়া ট্রেনের টিকেট ১১ মার্চ থেকেই কিনতে লাগবে পরিচয়পত্র। ঢাকা-চট্টগ্রাম রুটের আন্তঃনগর সোনার বাংলা ট্রেনের টিকিট সংগ্রহে পরিচয়পত্র বাধ্যতামূলক করার পর এবার ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটের আরও পাঁচটি ট্রেনে এ পদ্ধতি বাধ্যতামূলক করেছে বাংলাদেশ রেলওয়ে।
আগামী ২০ মার্চ থেকে এটি চালু হবে। ফলে ১১ মার্চ থেকেই পরিচয়পত্র দেখিয়ে টিকিট সংগ্রহ করতে হবে যাত্রীদের। কারণ যাত্রার ১০ দিন আগে ওই দিনের টিকিট বিক্রি শুরু হয়। এখন থেকে ঢাকা-চট্টগ্রাম রুটের সুবর্ণ এক্সপ্রেস, মহানগর প্রভাতী, মহানগর গোধূলি, তুর্ণানীশিতা এক্সপ্রেস ও ঢাকা-সিলেট রুটের পারাবত এক্সপ্রেসের যাত্রীদের পরিচয়পত্র দেখিয়ে টিকিট নিতে হবে।
এরই মধ্যে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ রেলওয়ে। পাশাপাশি সংশ্লিষ্ট সব শাখায় নির্দেশনা দেওয়া হয়েছে। জানা গেছে, বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট, ই-টিকেটিং ওয়েবসাইট, রেলওয়ের মোবাইল অ্যাপস ও স্টেশন কাউন্টারে জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ দিয়ে রেজিস্ট্রেশন করা যাবে।
ট্রেনে মূল টিকিট দেখাতে হবে। ফটোকপি গ্রহণযোগ্য হবে না। ই-টিকেটের ক্ষেত্রে নিজস্ব আইডিতে সংগৃহীত টিকিটের প্রিন্ট কপি ছবিসহ পরিচয়পত্র বাধ্যতামূলক।
রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা সরদার শাহাদাত আলী বলেন, যিনি ভ্রমণ করবেন, তার আইডি দিয়ে টিকিট নিতে হবে। নিজ নামে সংগৃহীত টিকিটে ভ্রমণ করছে কিনা তা যাচাই করা হবে।
Related News
রূপপুর পারমাণবিক কেন্দ্রে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। আজRead More
জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেনRead More



Comments are Closed