২৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র “অবহেলা”
মোঃ রিমন চৌধুরী, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারী জেলা পুলিশ প্রশাসনের সহযোগিতায়, শেখ সাদী পরিচালিত, জাহাঙ্গীর আলমের লেখা গল্প ও অভিনয়ে এসডি মিডিয়া প্রযোজনায় দ্বিতীয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অবহেলা’ আগামি ২৪ ফেব্রুয়ারি বিকেলে ৪টায় নীলফামারী পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে মুক্তি দেওয়া হবে।
গত ২৯ জানুয়ারি (মঙ্গলবার) নীলফামারী-জলঢাকা সড়কে শুটিং শুরু হয়।
পরিচালক শেখ সাদী বলেন, আমরা সবসময় চেষ্টা করি আমাদের সামান্য প্রচেষ্টার মাধ্যমে যেন মানুষ কিছু জানতে পারে, শিখতে পারে, বিভিন্ন জনসচেতনতা তৈরির লক্ষ্যে আমরা কাজ করে থাকি।
গত ১৫ জানুয়ারি জাহাঙ্গীর আলমের লেখা গল্প ও কাহিনী নিয়ে “দ্যা প্রিটেন্ডিং স্টোরি” আমাদের প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মুক্তি পেয়েছে, দর্শকদের বেশ সাড়া পেয়েছি, এবারেও চলচ্চিত্রটির কাহিনী লিখেছেন জাহাঙ্গীর আলম, সে জনসচেতনতা মূলক গল্প লিখতে ভালবাসে, আমি দেখেছি তার প্রতিটা গল্পের মধ্যে সবসময় আমাদের চারপাশে ঘটে যাওয়া নানা রকম কিছু বাস্তব ঘটনা তুলে ধরার চেষ্টা করে। এবারের গল্পের সাসপেন্স টা দর্শকদের জন্য চমক হিসেবে থাকবে, আশা করি দর্শকদের ভাল লাগবে এবং দর্শকরা আনন্দের সাথে গ্রহন করবে।
তিনি বলেন আমরা ১৫ জানুয়ারি থেকে শুটিং শুরু করি, ৩ ফেব্রুয়ারি (রবিবার) ‘শুটিং শেষ হয়, নীলফামারী জেলা পুলিশ প্রশাসনের সহযোগিতায় আগামি ২৪ ফেব্রুয়ারি নীলফামারী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মুক্তি দেওয়ার কথা রয়েছে।
অবহেলার প্রধান চরিত্রে অভিনয় করছেন জাহাঙ্গীর, ফারজানা ঐশী, গুলসান, আসিফ, নীলফামারী পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন ও ট্রাফিক সার্জেন্ট বরকত।
তাদের চরিত্র নিয়ে শেখ সাদী বলেন, শর্টফিল্মটির মূল অভিনেতা আকাশ চরিত্রে অভিনয় করছে জাহাঙ্গীর এবং বিপরীতে মেঘলা চরিত্রে অভিনয় করছে ফারজানা ঐশী, আকাশের বন্ধু রনি চরিত্রে অভিনয় করছে গুলসান, পাগলের একটি চরিত্রে রয়েছে আসিফ। বাংলাদেশ পুলিশের বিভিন্ন কার্যক্রমের মধ্য আমরা একটি ক্ষুদ্র কার্যক্রম তুলে ধরার চেষ্টা করছি। শর্টফিল্মটিতে পুলিশের চরিত্রে মুহাম্মদ আশরাফ হোসেন (পুলিশ সুপার নীলফামারী) স্যার, এবং ট্রাফিক সার্জেন্ট বরকত ভাইকে দেখা যাবে।
নীলফামারী পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন বলেন, নীলফামারী পুলিশ লাইন্স একাডেমীর দুই জন প্রাক্তন ছাত্র, তরুন নির্মাতা শেখ সাদীও গল্পকর জাহাঙ্গীর আলম এর আগে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে “দ্যা প্রিটেন্ডিং স্টোরি” নামক একটি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র নির্মান করে সাফল্যর সাক্ষ্য রেখেছে, শর্টফিল্মটিতে মাদকের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের কার্যক্রম ও ৯৯৯ এর ব্যবহার করা হয়েছে। শেখ সাদি ও জাহাঙ্গীর আবারো একটি জনসচেতনতা মুলক সুন্দর থিম নিয়ে কাজ করছে, এবারেও বাংলাদেশ পুলিশের বিভিন্ন কার্যক্রমের মধ্য একটি কার্যক্রম তুলে ধরার লক্ষ্যে কাজ করেছে, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি আগামি ২৪ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে মুক্তি দেওয়া হবে।
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed