১৭৬ জুয়ার ওয়েবসাইট বন্ধ করল বিটিআরসি
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার করে জুয়া খেলা যায় এমন দেশ-বিদেশের ১৭৬টি ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
রোববার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে দেশের সব ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) অপারেটরগুলোকে জুয়ার সাইটগুলোকে বন্ধের নির্দেশ দেয় নিয়ন্ত্রক সংস্থাটি।
পরে বিটিআরসির নির্দেশে ১৭৬টি ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়। যা এখন থেকে আর বাংলাদেশে ব্যবহার করা যাবে না।
এর আগেও ইন্টারনেট নিরাপত্তা ও টু-জি লেভেল প্রোগ্রামের আওয়াত ১৫২৩টি ওয়েবসাইট বন্ধ করেছে সরকার।
বিভিন্ন সময় গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছেন, জীবনযাপন, সংস্কৃতি এবং অন্যান্য কিছুর সঙ্গে যা যায় না এমন বিপথগামী সাইট অ্যাপের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে। শিশু থেকে বৃদ্ধ সবাইকে নিরাপদ ইন্টারনেট দিতে সরকারের এমন পদক্ষেপ চলমান থাকবে।
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed