Main Menu

২৪৪টি পর্নো সাইট বন্ধ করল বাংলাদেশ

বৈশাখী নিউজ ডেস্ক : ২৪৪টি পর্নো ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে বাংলাদেশ সরকার। এখন থেকে বাংলাদেশ থেকে এসব পর্নো ওয়েবসাইট দেখা যাবেনা। বিষয়টি ফেসবুক স্টাটাসের মাধ্যমে নিশ্চিত করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।

বুধবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এ সংক্রান্ত স্টাটাস দেন মন্ত্রী। এ অভিযান আগামীতে চলবে বলেও জানান তিনি।

মন্ত্রী তার স্ট্যাটাসে লিখেছেন, ‘২৪৪টি পর্নো সাইট বন্ধ করেছি। অভিযান চলছে। চলবে।’

বাংলাদেশ সরকার পর্নো ওয়েবসাইট বন্ধে অনেক দিন আগে থেকেই তৎপর। সাব্কে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমও অনেকগুলো পর্নো ওয়েবসাইট বন্ধ করেছিলেন।

পর্নো ওয়েবসাইট বন্ধ করার বিষয়টি উচ্চ আদালত পর্যন্তও যায়। গত বছরের নভেম্বরে এক রিটের পরিপ্রেক্ষিতে দেশের সব পর্নোগ্রাফি ওয়েবসাইট বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ ওই আদেশ দেন।

Share





Related News

Comments are Closed