গলায় চিরকুটসহ ধর্ষণ মামলার আসামির লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক : ঝালকাঠিতে গলায় ঝুলানো চিরকুটসহ ধর্ষণ মামলার এক আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত রাকিবের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার নদমুলা গ্রামে। ভান্ডারিয়া থানায় এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি সে।
শুক্রবার দুপুরে জেলার রাজাপুর সদর ইউনিয়নের আঙ্গারিয়া গ্রামের একটি পরিত্যক্ত ভাটা থেকে রাকিবের লাশ উদ্ধার করা হয়। রাজাপুর থানার ওসি (তদন্ত) মঈদুদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শুক্রবার দুপুরে ওই এলাকায় লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
নিহতের গলায় ঝুলানো চিরকুটে লেখা ছিল, ‘আমি পিরোজপুরের ভান্ডারিয়ার …. ধর্ষক রাকিব। ধর্ষণের পরিণতি ইহাই। ধর্ষকরা সাবধান। হারকিউলিস।’
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।
প্রসঙ্গত, এর আগে ঢাকার আশুলিয়া ও ঝালকাঠিতে ধর্ষণ মামলার দুই আসামির গুলিবিদ্ধ লাশের সঙ্গে ‘ধর্ষক’ পরিচয় লেখা চিরকুট পাওয়া গেছে।-বাংলাট্রিবিউন
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed