স্কুলছাত্রী গণধর্ষণের ঘটনায় ৩ যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনায় গণধর্ষণের সঙ্গে জড়িত তিন ধর্ষককে রাজধানী ঢাকার কুড়িল বিশ্ব রোড থেকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) বিকেলে কেএমপি পুলিশ এক ই-মেইল বার্তায় জানায়, গত ২৮ জানুয়ারি রাতে মহানগরীর আটরা সিটিগেট এলাকার নির্মাণাধীন ভবনের ছাদের উপর এক এসএসসি পরীক্ষার্থী (১৬) গণধর্ষণের শিকার হয়।
ওই ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে খানজাহান আলী থানার মশিয়ালি গ্রামের আমজাদ শিকদারের ছেলে মো: সাগর আলী (২৬), একই গ্রামের রেনু মিয়ার ছেলে মো: বিল্লাল (৩০) ও টোকন আলীর ছেলে মো: শফিক (২৬) ’র বিরুদ্ধে মামলা দায়ের করেন।
ধর্ষণের এই ঘটনায় খুলনায় ব্যাপক তোলপাড় শুরু হয়। মামলা দায়েরের পর কেএমপি’র খানজাহান আলী থানা পুলিশ অভিযান চালিয়ে ঢাকার বাড্ডা কুড়িল বিশ্বরোড এলাকা থেকে বুধবার দিবাগত রাতে মামলার তিন আসামিকেই গ্রেফতার করতে সক্ষম হয়।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed