ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহের নান্দাইলে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন, নরসিংদীর বেলাবো উপজেলার চরবাঘবের গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে রিপন (১৪) ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার জেঠা গ্রামের মৃত আলম মিয়ার ছেলে শরীফ মিয়া (২৭)।
বুধবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের আটকাপাড়া চাপটা এলাকার কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে পুলিশ।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিঞা জানান, ‘নিহতদের বাড়ি নরসিংদীর বেলাবো ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায়। রিপনের বাবা ময়মনসিংহে কাজ করেন। সেই সুবাদে বাবার সঙ্গে দেখা করতে তারা ময়মনসিংহে এসেছিলেন। পরে সকালে বাড়ি ফেরার পথে নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের আটকাপাড়া এলাকার কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে পৌঁছলে পেছন থেকে মালবাহী একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়।’
তিনি জানান, ‘এসময় ঘটনাস্থলেই ওই দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘাতক ট্রাকটিকে পুলিশ আটক করেছে।’
Related News
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
Manual3 Ad Code ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজারRead More
ময়মনসিংহে দুই বাসের ভয়াবহ সংঘর্ষ, নিহত ৩
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহ সদর উপজেলায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩Read More



Comments are Closed