ভুয়া তথ্যের বিষয়ে সেনাবাহিনীর সতর্কবার্তা
বৈশাখী নিউজ ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাবাহিনীর বিভিন্ন সংস্থার নামে ভুয়া ওয়েবসাইট, ফেসবুক অ্যাকাউন্ট ও ইউটিউব চ্যানেল ব্যবহার করে বিভিন্ন ধরনের মিথ্যা তথ্য ও প্রপাগান্ডা প্রচারের মাধ্যমে সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চলছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
আইএসপিআর জানায়, বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটের নাম Bangladesh Army, লিংক www.army.mil.bd ও Join Bangladesh Army লিংক joinbangladesharmy.army.mil.bd, সেনাবাহিনীর ফেসবুক পেইজের নাম Bangladesh Army, লিংক www.facebook.combdarmy.army.mil.bd এবং ইউটিউব চ্যানেলের নাম Bangladesh Army, লিংক www.youtube.comchannelUCpkg5RjtYqjRbxwL9Gf5Tfw.এগুলো ছাড়া অন্য সবই ভুয়া।
তাই ভুয়া ওয়েবসাইট, ফেসবুক পেইজ, ইউটিউব চ্যানেলে প্রকাশিত মিথ্যা ও বানোয়াট তথ্য ও প্রপাগান্ডার ব্যাপারে জনসাধারণকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো। একই সঙ্গে সর্বসাধারণকে সেনাবাহিনী সম্পর্কে ভুয়া তথ্যযুক্ত পোস্ট শেয়ার করা থেকে বিরত থাকার জন্যও অনুরোধ করা হলো।
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed