Main Menu

বিএনপি প্রার্থী জয়নুল আবেদিন ফারুকের ওপর হামলা

বৈশাখী নিউজ ডেস্ক: নোয়াখালী-২ (সেনবাগ) আসনে ধানের শীষের প্রার্থী বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকের গাড়িবহরে হামলা করা হয়েছে। এতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

সোমবার (২৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে সেনবাগ উপজেলার কাবলিপুরে এ ঘটনা ঘটে।

জয়নুল আবদিন ফারুক ব্রেকিংনিউজকে জানান, দুপুর ১টার দিকে নির্বাচনী গণসংযোগের সময় কাবলিপুর ইউনয়িনের ৪নং ওয়ার্ড উত্তর সাহাপুর মিয়ার বাড়ির সামনে ছাত্রলীগের নেতা রিগান, তানভীর, বিপ্লব, মাসুদ, ইউছুপসহ ১০-১৫ জনের একটি দল তার ওপর হামলা করে।

এসময় তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় তিনি অল্পের জন্য বেঁচে গেছেন বলে জানান।

এর আগে গত ১৬ ডিসেম্বর জয়নুল আবদিন ফারুকের গাড়িবহরে হামলা করা হয়। এ সময় গাড়িবহরে থাকা সেনবাগ উপজেলা চেয়ারম্যানসহ বিএনপির অন্তত তিন নেতা গুলিবিদ্ধ হোন। সেদিন গাড়িবহরে থাকা অন্তত ৫টি গাড়িতে। ১০-১২টি মোটরসাইকেল ভাংচুর করা হয়েছে।

Share





Related News

Comments are Closed